শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজই নিজ দেশে ফিরে যাচ্ছেন রোডস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আজই নিজ দেশে ফিরে যাচ্ছেন মাশরাফি-সাকিবদের প্রধান কোচ স্টিভ রোডস। বিশ্বকাপে ব্যর্থতা শেষে দেশে ফিরেই হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ২০২০ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল বোর্ডের।

এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘হ্যাঁ বিষয়টি অবশ্যই, আমরা আগেও বলেছি যে সমঝোতার মাধ্যমে বিষয়টি হয়েছে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। বোর্ড সভাপতি মহোদয় সেটাই বলেছেন যে আল্টিমেটলি তিনি কবে যাবেন বা কি করবেন সেটি ওনারই সিদ্ধান্ত। সেটি আমাদের কাল জানিয়েছেন এবং আমরাও সভাপতিকে রাতে জানিয়েছি বিষয়টি যে উনি আজকে চলে যেতে চাচ্ছেন।’

২০১৮ সালের জুনে বাংলাদেশ দলের দায়িত্ব পান এই ইংলিশম্যান। ১৩ মাস বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার পর এবার দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।

রোডসের সঙ্গে চুক্তি বাতিল করায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের কোচ হিসেবে কে দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে রয়েছে সংশয়। ২২ জুলাই বোর্ড সভায়, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তার অধীনে বিশ্বকাপে আট ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে মাশরাফি বিন মুর্তজার দল।

বিশ্বকাপের আগে রোডসের অধীনেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। এটিই ছিল বাংলাদেশের প্রথম ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জয়।

  • সর্বশেষ