শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠের ব্যথা দূর করবেন যেভাবে

মুসবা তিন্নি : সারাদিন একভাবে চেয়ারে বসে কাজ করেন। এতে শুরু হতে পারে পিঠ ব্যথা। আসলে ব্যস্ততার কারণে পিঠ বা মেরুদণ্ডকে সুস্থ রাখার জন্য যেসব ব্যায়াম বা শরীরচর্চা প্রয়োজন সেসব আমরা করে উঠতে পারি না। ফলে সারাদিন চেয়ারে বসার অভ্যাস ডেকে আনছে বিভিন্ন অসুখ। এর মধ্যে পিঠ ব্যথা অন্যতম। দেখুন কিভাবে পিঠ ব্যথা দূর করবেন।

শরীরচর্চা: ব্যায়ামই করতে হবে এমন নয়। তবে একটু সময় বের করে স্ট্রেচিং করুন। অনভ্যস্ত হলে শরীরকে কষ্ট দিয়ে জোর করে কিছু করবেন না। যতটা সয় ততটাই স্ট্রেচ করুন প্রথমে। আস্তে আস্তে তার পরিমাণ বাড়ান। হাত ওপরে তোলা, ধীরে ধীরে নামানো। হাঁটু সোজা রেখে দুহাত না ভেঙে পায়ের বুড়ো আঙুল ছোঁওয়া এমন কিছু সাধারণ মানের স্ট্রেচও এ ক্ষেত্রে খুব উপকারী।

নিয়ম মানুন: একভাবে চেয়ারে বসে থাকবেন না। মাঝে মাঝেই উঠুন। পারলে অফিসের ফাঁকা জায়গায় জগিং করে আসুন। তা একান্তই না পারলে লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে ওঠা-নামা করে আসুন। বসার সময় পিঠ সোজা রাখুন। ঝুঁকে বা কুঁজো হয়ে বসবেন না। খেয়াল রাখবেন চেয়ারের উচ্চতা যেন এমন হয় যাতে পায়ের সম্পূর্ণ পাতা মাটিতে ঠেকে।
সেঁক: বরফ সেঁকে এই ধরনের ব্যথা অনেকটা আয়ত্তে থাকে। দিনে দুই-তিন বার মিনিট দশ-পনেরো আইস প্যাক দিন ব্যথার জায়গায়। আরাম পাবেন।

ঘুম: ঘুমের সময় যেন কিছুতেই ছয়-সাত ঘণ্টার কম না হয়। পাশ ফিরে ঘুমালে দুই পায়ের ফাঁকে বালিশ রাখুন।
জুতো: ব্যথা হলে অনেক সময় জুতো বদলাতে হয়। হিল পরলে বা পায়ে আরামদায়ক নয় এমন কোনও জুতো পরলে আগে তা বাদ দিন। ঠিক কোন ধরনের জুতো এই অসুখের জন্য প্রয়োজনীয় তার পরামর্শ নিন চিকিৎসকের কাছ থেকে।

  • সর্বশেষ