শিরোনাম
◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি! ◈ জনগণের আস্থা অটুট রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান ◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার ◈ আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি ◈ সরকারি ব্যানার-ফেস্টুনের নতুন নির্দেশনা: প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ, প্রাধান্য পাবে অনুষ্ঠানের উদ্দেশ্য ◈ চীন থেকে বৈধ পথে টাকা পাঠাতে জটিলতা, বাধ্য হয়ে হুন্ডিতে ঝুঁকছেন বাংলাদেশিরা ◈ ‌ ১২২ সরকারি প্রতিষ্ঠান ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে, মোট দায় ৮.৩৩ লাখ কোটি টাকা ◈ মেক্সিকো সিটিতে পা রাখতেই আক্রোশের মুখে ইংল‌্যান্ড দল

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোডসের বিদায়কে লজ্জাজনক মনে করছেন ম্যাট ম্যাসন

স্পোর্টস ডেস্ক : মাশরাফি-সাকিবদের প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আরো আগামী টি-ােটয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিলো বোডের্র কিন্তু এর আগেই বিদায় নিতে হচ্ছে তাকে। বাংলাদেশের কোচ হওয়ার আগে কাউন্টি দল ওরচেস্টারশায়ারের প্রধান কোচ হিসেবে কর্মরত ছিলেন রোডস। দলটির আরেক সাবেক কোচ ম্যাট ম্যাসন, রোডসের এমন বিদায়কে লজ্জাজনক মনে করছেন।

তিনি মনে করেন রোডস গত ১২ মাসে বাংলাদেশকে ভালো থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে গেছেন। তুলনামূলক সফলতার পরও এই কোচকে এভাবে বিদায় দেয়ায় বিসিবির ওপর অসন্তুষ্ট ম্যাসন।

টুইটারে তিনি লিখেছেন, ‘গত ১২ মাসে রোডস বাংলাদেশকে নিয়ে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি এটা সত্যিই লজ্জাজনক। আমি জানি তাদেরকে ভালো থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে গেছে সে। তাদের ব্যর্থতা অন্যদের সাফল্য এনে দিতে পারে।’

রোডস খেলোয়াড়, কোচ এবং বোর্ডের কর্মকর্তা হিসেবে ওরচেস্টারশায়ারের সঙ্গে ছিলেন প্রায় ৩৩ বছর। গত জুনে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিয়ে ইংলিশ দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্সের কারণে শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে রোডসকে। যদিও বিসিবির দাবি, সমঝোতার মাধ্যমেই রোডসের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়