শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০১:৩১ রাত
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিজেপি বিধায়কের দুই হাতে অস্ত্র নিয়ে নাচ ভাইরাল

মো : ফরহাদ উজজামান : সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশের পর আলোচনার তুঙ্গে রয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। পারিবারিক এক অনুষ্ঠানে দুই হাতে বন্দুক নিয়ে নাচতে দেখা গেছে ভিডিওটিতে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

তিন বছর আগে কুনওয়ার প্রণব সিং মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন কুনওয়ার প্রণব সিং।

এনডিটিভি জানায়, উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক কুনওয়ার প্রণব সিং চ্যাম্পিয়ন হিন্দি গানের তালে তালে কোমর দুলিয়ে নাচছিলেন। এ সময় তার দুই হাতেই ছিল বন্দুক।

প্রণবের এমন ভিডিও প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। দলের ভেতরেই এই বিধায়কের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এর আগে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে তিন মাসের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।
দলীয় শাস্তির মধ্যেই নতুন করে এমন বিতর্কিত কাণ্ড ঘটালেন প্রণব সিং। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো জামা ও সাদা ট্রাউজার্স পরে হাতে থাকা পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন এই বিধায়ক।

তার বাঁ হাত দুটো বন্দুক ধরে রয়েছে। এরপরেই দেখা যায় নিজের হাতের পানীয়ের গ্লাসটি পাশের সঙ্গীর হাতে দিয়ে তার হাত থেকে আরও একটি বন্দুক নিয়ে হিন্দি গানের তালে নাচ করছেন।

এদিকে বিজেপির এক মুখপাত্র অনিল বালুনি বলেন, “আমি ওই ভিডিওটি দেখেছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ধরনের অভিযোগগুলি আগে থেকেই প্রণব সিং এর বিরুদ্ধে এসেছিল, সেই কারণে তাকে তিন মাসের জন্য বহিষ্কারও করা হয়। আমরা উত্তরাখণ্ড ইউনিটের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলব। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সংস্থা এএনআইকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা বিষয়টি বিবেচনা করব এবং অস্ত্রগুলি লাইসেন্সপ্রাপ্ত কিনা তাও যাচাই করে দেখব। দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়