শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০১৯, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০১৯, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটনে প্রবল বর্ষণ, হোয়াইট হাউজে পানি

শাহনাজ বেগম: প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বেজমেন্ট প্লাবিত হয়েছে। এতে প্রিন্ট, রেডিও ও টেলিভিশন সাংবাদিকদের ওয়ার্কস্পেস ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য হিল, টাইম

প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন পাতাল রেল পথে পানি জমে ট্রেন চলাচলে অচল হয়ে পড়ে। তাছাড়া ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের সামনের সড়ক ডুবে গেছে। এতে আটকা পড়ে অনেক যানবাহন । গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া নিয়ে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এলাকায় বসবাসরত সাধারণ জনগণকে নিচু জায়গা ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির সরকারি বা ঐতিহাসিক দলিল-দস্তাবেজ সংরক্ষণাগার ডি.সি ন্যাশনাল আর্কাইভসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। উল্লেখ, এখানে প্রধান সংবিধানসহ বিভিন্ন ঐতিহাসিক দলিল ওই সংরক্ষণাগারে রাখা আছে। তবে, এসব ভিজে যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়