শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার কাইফ

স্পোর্টস ডেস্ক : গতকাল বার্মিংহামের এজবাস্টনে ভারতের কাছে সেমিফাইালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলদেশের। ম্যাচ হারলেও লড়াকু পারফরমেন্সের জন্য মাশরাফিবাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

এদিন জয়ের জন্য বাংলাদেশকে ৩১৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। সেই লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ সাকিব আল হাসানের ব্যাটে এগুচ্ছিল জয়ের পথে। কিন্তু ৬৬ রান করে সাকিব ফিরে গেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় টাইগারদের জন্য।

সেখান থেকে সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন মিলে লড়াই করেছেন দেশের জন্য। সাব্বির ৩৬ করে ফিরলেও সাইফ তুলে নেন ফিফটি। ম্যাচ হারলেও শেষ পর্যন্ত লড়াই করার জন্য বাংলাদেশের প্রশংসা করে কাইফ লিখেছেন, ‘বাংলাদেশের প্রশংসা করতেই হয়, দারুণ লড়াই করেছে দলটি। বিশেষ করে সাকিব আউট হয়ে যাওয়ার পর। ভারতকে জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’

ভারতের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ