শিরোনাম
◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা ◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি মনে করতাম শহীদ বোধহয় জিয়ার আরেক নাম : মমতাজ বেগম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের আগে দলীয় সমর্থকদের ‘শহীদ’ শব্দটিকে এতোদিন তার আরেকটি নাম বলে মনে করতেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও জনপ্রিয় বাউল-গায়িকা মমতাজ বেগম। ২৪ জুন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মমতাজ বলেন, জিয়াউর রহমানকে ‘শহীদ’ জিয়া বলা হয়। আমি যখন প্রথম প্রথম শহীদ জিয়া শুনতাম তখন আমি মনে করতাম শহীদ বোধহয় জিয়ার আরেক নাম। একজন মানুষের ২/৩টি নাম থাকে না। আমি সেটা মনে করতাম। কারণ শহীদের তো সংজ্ঞা আছে কোরআন-হাদিসে।

দেশের জন্য, যুদ্ধে যারা প্রাণ হারান তাদের শহীদ বলা হয়। কিন্তু জিয়া কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন আমার জানা নেই। মমতাজ আরও বলেন, বিকল্প ধারার সদস্য মাহী বি. চৌধুরী বলেছেন দেশে নারীর উন্নয়ন হয়েছে। কিন্তু নারীরা একটি বিষয়ে পিছিয়ে আছে, সেটা হলো দুর্নীতিতে। আসলে তিনি ঠিকই বলেছেন। বীজ যদি ভালো হয় গাছও ভালো হয়। আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন শেখ হাসিনা। তিনি দুর্নীতির প্রশ্রয় দেন না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এনটিএন বিডি ডটনেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়