শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ জুলাই থেকে ফেসবুক, ইউটিউব, গুগলকে দিতে হবে ১৫ শতাংশ ভ্যাট

স্বপ্না চক্রবর্তী : ১ জুলাই থেকে বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপন দিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপের নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এই নির্দেশনা জারি করা নির্দেশনায় এনবিআর জানায়, বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলে স¤প্রচারিত সেবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, ইয়াহু মেসেঞ্জার, ইউটিউব, সার্চ ইঞ্জিন গুগুলসহ ডিজিটাল মাধ্যমগুলোতে প্রচারিত সেবার বিপরীতে ভ্যাট নিতে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে।

ওই নির্দেশনায় জানানো হয়, ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, ইয়াহু ব্যবহার করে বিজ্ঞাপন, ভয়েস বা মেসেজ বা অনুরূপ সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানকে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে। ভ্যাট আইন অনুযায়ী ওইসব প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট নেওয়া হবে।
নতুন ভ্যাট আইন অনুযায়ী, দেশে ব্যবসা পরিচালনা করতে চাইলে ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে তাদের অফিস স্থাপন করতে হবে অথবা এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে তাদের মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। প্রতিষ্ঠানগুলো আইন না মানলে ব্যবস্থা নেবে এনবিআর। সেক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের সাইট বন্ধ করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেবে প্রতিষ্ঠানটি।

ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, ইউটিউবসহ বিভিন্ন অনলাইনভিত্তিক ডিজিটাল মার্কেটিং কোম্পানি বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বাবদ প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এবং সরকার অনুমোদিত ব্যাংকের মাধ্যমে পেমেন্ট ট্রান্সফারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই পুরো টাকাটাই যাচ্ছে অবৈধ চ্যানেলে। নন-ব্যাংকিং চ্যানেলে এ টাকা পরিশোধ হওয়ায় এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এমনকি এর বিপরীতে কোনো রাজস্বও পায় না সরকার। তাই ডিজিটাল মাধ্যমগুলোর কাছ থেকে ভ্যাট নিতে সরকার উদ্যোগ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়