শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি- টোয়েন্টি ক্রিকেটে ৩১৪ রানের বিশ্বরেকর্ড উগান্ডা নারী দলের

স্পোর্টস ডেস্ক : মালির বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে ৩১৪ রান করেছে উগান্ডার নারী দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির নারী ও পুরুষদের প্রতিযোগিতায় এটাই সর্বোচ্চ। বৃহস্পতিবার কিগালি শহরে কুইবিউকা উমেনস টোয়েন্টিতে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উগান্ডার নারী ক্রিকেট দল। খবর ক্রিকট্রেকার।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর চমৎকার শুরু করেন প্রোসকোভিয়া আলাকো এবং নাকিসুইয়া। ৫.৪ ওভারে তারা ৮২ রান করেন। নাকিসুইয়া ১৮ বলে ৩৪ বল করার পর রান আউট হয়ে যান।

এর পরে আর কোনো ছাড় পায়নি মালির নারী ক্রিকেটাররা। পরে আলাকোকে সঙ্গে নিয়ে এক ঝড়ো ইনিংস শুরু করেন ২০ বছর বয়স রিতা মুসামালি।

পরবর্তী সময়ে ওই জুটি একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। আর মালির বোলাররা প্রচুর নো-বল ও ওয়াইড দিয়ে তাদের সহায়তা করেন। এভাবে রিটা ও আলাকো একটা সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হন। আলাকো ৭১ বলে ১৫টি চার হাঁকিয়ে ১১৬ রান করেন। আর তার সঙ্গী রিটা ৬১ বলে করেন ১০৩ রান। পুরো খেলায় একটি মাত্র ছক্কা মারতে পেরেছেন তারা।

তবে অতিরিক্ত ৬১ রান দিয়ে উগান্ডাকে রেকর্ড গড়ায় সহায়তা করেন মালির নারীরা। মালির বোলাররা ৩০টি নো-বল আর ২৮টি ওয়াইড দেন।

আর সবচেয়ে বড় ঝড়টি বয়ে গেছে ওউমোউ সোর ওপর দিয়ে। তিন ওভার বল করে তিনি ৮২ রান দিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর- উগান্ডা: ৩১৪/২, (আলাকা ১১৬, মৌসামালি ১০৩*; কোনে ১/৫৯)

মালি: ১০/১০, (টি কোনাটে ৪, আনইয়াগো ৩/১, এস কাকেই ২/১)

  • সর্বশেষ
  • জনপ্রিয়