শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্রনাথের উক্তি কাহলিল জিবরানের বলে উল্লেখ করায় ইমরান খানকে নিয়ে সমালোচনার ঝড়

সান্দ্রা নন্দিনী : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি পোস্ট করেন। যেখানে তিনি লেবানিজ লেখক ও কবি কাহলিল জিবরানের নাম উল্লেখ করেন। আর এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা, কটূক্তি ও ব্যাঙ্গের সম্মুখীন হতে হয়। এনডিটিভি

ইমরান খান টুইটারে পোস্ট করেন, ‘আমি ঘুমিয়েছিলাম এবং স্বপ্ন দেখলাম যে জীবন বড়ই আনন্দময়। আমি জেগে উঠলাম আর দেখলাম জীবন মানেই সেবা। আমি সেবার ব্রত পালন করলাম এবং দেখলাম সেবার মাঝেই জীবনের সকল আনন্দ নিহিত।’

এই উক্তির সাথে ইমরান খান ক্যাপশন যুক্ত করেন, ‘যারা জিবরানের এই বিজ্ঞবাণীর মর্মার্থ সঠিকভাবে অনুধাবন করতে পারবেন, তারাই সন্তুষ্টির জীবন যাপন করতে পারবেন।’

তবে, মূল উক্তিটি নবেল পুরস্কারজয়ী বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং ভুল উক্তিতে ভুল মানুষের উল্লেখ করে পোস্ট দেওয়ার পর ইমরান খানকে বিধ্বস্ত করে ট্রল করেন অনেকেই। টুইটের রিপ্লাইয়ে পাকিস্তানের সাংবাদিক আজহার আব্বাস লেখেন, ‘প্রধানমন্ত্রী, আমি যতটুকু জানি এটি রবীন্দ্রনাথের লেখা।’

শশী শেখর সিং নামের আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘তিনি কী সত্যিই প্রধানমন্ত্রী না কী কে জানে, কোনও উক্তি টুইট করার আগে একটিবার মিলিয়ে দেখে নিশ্চিত হয়েও দেখেন না।’

আরেক ব্যবহারকারী মনোজ আগরওয়াল লেখেন, ‘খান সাহেব, এটা টেগোরের উক্তি। আপনার উচিৎ এই মুহূর্তেই একটি শিক্ষিত ও জ্ঞানী সামাজিক যোগাযোগমাধ্যম টিম নিয়োগ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়