শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমি নিয়ে বিরোধ : মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

শেখ সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জের গুলিশাখালী গ্রামে জমি নিয়ে বিরোধে মো. সামছু হাওলাদার (৪৮) নামের এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমী ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য (১৯ জুন) বুধবার সকালে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মৎস্য ব্যবসায়ী সামছুল হাওলাদারের সাথে একই গ্রামের প্রতিবেশী মোশারেফ হোসেন ফকিরের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার বিকেলে ব্যবসায়ী সামছু হাওলাদার যখন মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলো সেই সময় পরিকল্পিনা অনুয়ায়ী মোশারেফ ফকিরসহ ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল সামছুরের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারিরা তার মাথায় কুপিয়ে জখম করে। তাৎক্ষনিক তার ডাকচিৎকারে জখমী’র পুত্র আরিফ হাওলাদার (১৮) তার পিতাকে উদ্ধারের জন্য আসলে তাকেও মারপিট করে আহত করে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার গুরুত্বর জখমী সামছু হাওলাদারের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি জানান।

গুরুত্বর জখমী সামছু হাওলাদারের পুত্র আরিফ বলেন, হামলাকারিরা তার পিতা সোমাদ্দারখালী বাজারে মাছ বিক্রি করে নগদ টাকা নিয়ে আসছিলো তারা এ খবর নিশ্চিত যেনেই টাকা নেওয়ার উদ্যেশে আমার পিতার ওপর এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, মারপিটের ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়