শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিক নিহত, কূটনৈতিক উত্তেজনা তৈরি না হয় সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়, জানালেন ড. তৌফিক ই ইলাহি চৌধুরী

স্বপ্না চক্রবর্তী : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাঙালি-চাইনিজ শ্রমিক সংঘর্ষ: চীনা শ্রমিক পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাঙালি ও চাইনিজ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চীনা শ্রমিকের মৃত্যুতে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক উত্তেজনা যেন তৈরি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী।

তিনি বলেন, ঘটনাটি ঘটার পর পরই জেলা প্রশাসক, পুলিশসহ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধান করার লক্ষ্যে কাজ করছে তারা। আহত ৫ জন চীনা নাগরিককে সুচিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতহালে নিয়ে আসা হচ্ছে।

বরিশাল প্রতিনিধি মাসুদ রানা জানান, গতকাল রাতে কলাপাড়া পায়রা বন্দর ১৩০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশী বাংলাদেশী শ্রমিক সাবিন্দ্র দাস এক দুর্ঘটনায় মারা যান। ওই শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার রেশ ধরে চীনা শ্রমিকদের সাথে বাংলাদেশী শ্রমিকদের এক সংঘর্ষ তৈরি হয়। সংঘর্ষে জ্যাং ইয়াং সং নামের একজন চীনা শ্রমিক গুরুত্বর আহত হন। রাতে তাকে বরিশাল শের- ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়