শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরবে ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক : ১৭ দিন ধরে তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে আটকে থাকা ৬৪ বাংলাদেশি অভিবাসী অবশেষে দেশে ফিরতে রাজি হয়েছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নৌকায় গিয়ে বোঝানোর পর রাজি হন তারা। ইত্তেফাক

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকায় গিয়েছিলেন এবং তাদের বাড়ি ফিরে আসার জন্য আশ্বস্ত করেছিলেন। এরপর রাজি হয় তারা।

জানা গেছে, অভিবাসীদের সাথে তাদেরকে কয়েক ঘন্টা সময় ধরে আলোচনা করতে হয়েছে। পরে তাদেরকে দেশে ফিরতে রাজি করাতে সক্ষম হন কর্মকর্তারা।

বাংলাদেশি অভিবাসীদের প্রথমে তিউনিশিয়ার ভূমিতে আনা হবে এবং পরে তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, বিমানবন্দরে এসব অভিবাসীকে দেশে ফেরার জন্য টিকিট সরবরাহ করবে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়