শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে টানা চার ফিফটি সাকিবের

শিউলী আক্তার : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে অলরাউন্ডার সাকিব আল হাসান টানা চার ম্যাচে ফিফটি করেছেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফিফটি করেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচটা রাঙিয়েছিলেন ফিফটি দিয়ে। এই বিশ্বকাপের মঞ্চেও হাসিয়ে চলেছেন নিজের ব্যাট। এরই মধ্যে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে ৬ হাজারি রানের ক্লাবের সদস্য হয়েছেন।

বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম ওয়ানডেতেও ফিফটি তুলে নিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাসিয়ে সেঞ্চুরি করেন। আর চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পঞ্চম ম্যাচে আরও একটি ফিফটি তুলে নিয়েছেন বর্তমান বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

এর আগে এই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিটি করেন তিনি। ইংলিশদের বিপক্ষে বিশ্বকাপে টানা দুই ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচে করেন সেঞ্চুরি। সেটি ছিল ক্যারিয়ারের অষ্টম আর বিশ্বকাপে প্রথম।

১২তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকান তিন নম্বরে দুর্দান্ত খেলতে থাকা সাকিব। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটি করতে বল খেলেছেন ৯৫টি।

চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচের চারটিতেই ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেললেন সাকিব। এটি তার ক্যারিয়ারে ৪৫তম ফিফটি। এখানেই শেষ নয়, টানা চার বিশ্বকাপ খেলতে নামা সাকিব টানা তৃতীয় বিশ্বকাপে বিশ্বসেরা অললাউন্ডার হিসেবে খেলতে নামেন। সাকিব তার খেলা সবশেষ আট ইনিংসের ছয়টিতে ফিফটি আর একটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন।

  • সর্বশেষ