শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির কাছে আত্মহত্যার অনুমতি চেয়েছে কৃষক পরিবার

ডেস্ক রির্পোট: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্বপরিবারে আত্মহত্যার অনুমতি চেয়েছেন দেশটির উত্তরপ্রদেশের এক কৃষক। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট, তাই ওই কৃষক আত্মহত্যার অনুমতি চেয়ে সরাসরি মোদির কাছেই আর্জি জানিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের হাসিয়ান ব্লকে খাবার পানির সমস্যা দীর্ঘ দিনের। ওই ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ খাবার পানির সংকট সহ্য করতে না পেরে তিন মেয়েকে নিয়ে আত্মহত্যার আর্জি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনিক দফতরে গিয়ে তিনি খাবার পানি সম্পর্কে অভিযোগ করেন। বলেন, ‘আমাদের এখানে খাবার পানির সংকট। আমার ছোট ছোট মেয়েরা খাওয়ার পানি পাচ্ছে না। প্রশাসনকে বলে কোনও কাজ হয়নি। পানি এত লবণাক্ত যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইছি। তিন মেয়েকে নিয়ে মরতে চাই।’

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে খাবার পানির সংকট শুধু উত্তরপ্রদেশেই নয়। এর আগে মহারাষ্ট্রের দুই মন্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা করেন এক কৃষক। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়