শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতলো ইউক্রেন

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ইউক্রেন। সাউথ কোরিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে শনিবার রাতে প্রথমবারের মতো এই শিরোপা অর্জন করে ইতিহাস গড়েছে দেশটি।

ম্যাচের পঞ্চম মিনিটে ভ্যালেন্সিয়া তারকা লি-কেং-ইন পেনাল্টি থেকে গোল করলে সাউথ কোরিয়া এগিয়ে যায়। তবে দুই-অর্ধেই গোল করে ইউক্রেনকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ভালতিস্লাভ সুপ্রিয়াহা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ডায়নামো কিয়েভ তারকা হিয়োরহি সিতাসভির গোলে বড় জয় দিয়ে শিরোপা উৎসব করে ইউক্রেন।

চ্যাম্পিয়ন মেডেলের পাশাপাশি ইউক্রেনের রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুলিন গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেন। গ্রুপপর্বে কাতারের বিপক্ষে ১-০ এবং সেমিফাইনালে ইতালির বিপক্ষে একই ব্যবধানে জিতে ক্লিনশিট রাখায় এ অ্যাওয়ার্ড পান রিয়াল তারকা।

নরওয়ে গ্রুপপর্বের বাধা পেরোতে না পারলেও দলটির তারকা আরলিং হালান্ড গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছেন। রেডবুল তারকা ৯ গোল করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাঁচ গোলে এগিয়ে থেকে ট্রফি পান। মজার ব্যাপার হল, ৯ গোলের সবগুলোই এক ম্যাচে করেছেন হালান্ড। গ্রুপপর্বে হন্ডুরাসকে ১২-০ গোলে বিধ্বস্ত করে নরওয়ের, ওই ম্যাচেই ৯ গোল করেন হালান্ড।

অন্যদিকে লি কেং-ইন গোল্ডেন বল পুরস্কার পান। ফাইনালে হেরে যাওয়ার দিনে তার জন্য সান্ত¡না এটি। ফেয়ার প্লে টিমের অ্যাওয়ার্ড পেয়েছে জাপান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়