শিরোনাম
◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. নাজনীন আহমেদ বললেন, বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভ্যাট আইন বাস্তবায়ন

আশিক রহমান : বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভ্যাট আইন বাস্তবায়ন। এছাড়া দেশে এখন অর্থনৈতিক যে কাঠামো আছে, যে ধরনের উন্নয়ন পরিকল্পনা সরকারের, বাজেটে সেটিই এড্রেস করার চেষ্টা করা হয়েছে। বাজেট বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ আছে। বিশেষ করে ভ্যাট আইন। ভ্যাট আইনের যে বৈশিষ্ট পাল্টে ফেলা হলো ২০১২ সালে, এখন যেটা ঘোষণা এসেছে, তার কোনো ইভ্যালুয়েশন না হয়ে যদি ইমপ্লিমেন্টশন হয়, তাতে অর্থনীতিতে কোনো সমস্যা হবে কিনা দেখে ভেবে দেখা দরকার।

ড. নাজনীন আহমেদ বলেন, সরকার চেষ্টা করেছে তার অর্থনীতির মূল কর্মসূচি বা চিন্তাগুলো ঠিক রাখতে। যেমন সরকার চাইছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দরিদ্রদের কিছু সুযোগ-সুবিধা কীভাবে দেওয়া যায় সে নিয়ে চিন্তা, শিল্পের বহুমুখীকরণ, কৃষিতে কিছু সুযোগ-সুবিধা দেওয়া, ক্ষুদ্র উদ্যোক্ততাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এ সবকিছুর মধ্যদিয়ে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের একটা চেষ্টা সরকারের আছে। কিন্তু সবকিছুই নির্ভর করবে সম্পদ আহরণের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়