শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদ্দাম হত্যার প্রতিবাদে এবার রাজপথে টেলিভিশন মিডিয়ার শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা

আবু সুফিয়ান : ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি বরিশালে যাওয়ার পথে কয়েকজন লঞ্চকর্মী এফডিসির প্রোডাকশন বয় সাদ্দামকে মেরে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ জানিয়েছেন শোবিজের টেলিভিশন মিডিয়ার শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা। প্রোডাকশন বয় সাদ্দাম হত্যার প্রতিবাদে এবার রাজপথে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করলেন তারা।
গতকাল বুধবার বিকেল রাজধানী উত্তরায় রাজল²ীর সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশন, অভিনয় শিল্পী সংঘ ও ডিরেক্টর গিল্ড-এর পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করেন। টিভি মিডিয়ার প্রায় সকল তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা এ মানবন্ধনে অংশগ্রহণ করেন। সাদ্দামের পরিবারের সদস্যরাও এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সেক্রেটারি এস এ হক অলিক। ছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নির্মাতা মুস্তফা কামাল রাজ, রওনক ইকরাম, জিয়াউল ফারুক অপ‚র্ব, সাজু খাদেম, উর্মিলা, সাজু মুনতাসির, কচি খন্দকার, শিহাব শাহীন, মনিরা মিঠু, তানিয়া আহমেদ, রুনা খান, কাজী রোজি, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, সনি রহমান প্রমুখ।

শিল্পীরা অভিযোগ করেন, গ্রামের বাড়ি বরিশালে যাওয়ার পথে লঞ্চকর্মীরা এফডিসির প্রোডাকশন বয় সাদ্দামকে মেরে নদীতে ফেলে দেয়। ‘ফারহান-১০’ নামের একটি লঞ্চে করে বাড়ি ফিরছিলেন সাদ্দাম। লঞ্চের কর্মচারীদের সঙ্গে ঝগড়া হলে সাদ্দামকে মেরে নদীতে ভাসিয়ে দেয় তারা।

মৃত সাদ্দাম হোসেন বরিশালের উজিরপুর উপজেলার ওটরা গ্রামের মো. শাহজাহান ব্যাপারীর ছেলে ও ঢাকার এফডিসিতে শুটিং সহকারীর কাজ করতেন। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ