শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজাল বিরোধী অভিযানের সংখ্যা বাড়ছে, বললেন ক্যাব সভাপতি

মঈন মোশাররফ : ২ মে অর্থাৎ রমজানের ঠিক আগে, এক প্রতিবেদনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জানায়, খোলাবাজার থেকে ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে সংস্থাটি। এর মধ্যে ৫২টি নিম্নমানের ও ভেজাল পণ্য চিহ্নিত করে তারা। তবে রমজান এলে ভেজাল বিরোধী অভিযান বছরের অন্য সময়ের তুলনায় বেশি চোখে পড়ে। ব্যতিক্রম হয়নি এবারও। ভেজাল বিরোধী এসব অভিযান বছরের অন্য সময়ের তুলনায় রমজানে প্রকট হয় কেন? ডয়চে ভেলে

এ বিষয়ে ক্যাব সভাপতি গোলাম রহমান শনিবার ডয়চে ভেলেকে বলেন, রমজানের সময় অসাধু ব্যবসায়ীদের দুষ্কর্ম বাড়ে, ফলে অভিযানের সংখ্যাটাও এসময় বাড়ানো হয়।

তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের যে অঙ্গীকার, তারই আলোকে অভিযানের সংখ্যা বেড়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে সংকট দূর হবে। পাশাপাশি, বিদ্যমান আইন সংস্কার করে সেগুলো আরো কঠোর করা প্রয়োজন। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ