শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষে রোববার থেকে টানা ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

হিলি প্রতিনিধি: মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে রোববার থেকে টানা ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আর এর ফলে এ বন্দর দিয়ে ভারতের সাথে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টের সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বন্দরের ব্যবসায়ী সংগঠন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, আগামীকাল ২ জুন রোববার থেকে টানা ৭ দিন আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে আগামী ৯ জুন রোববার যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে।

এদিকে হিলি কাষ্টমস শুধু সরকারি ছুটির দিন গুলো ছুটি কাটাবেন। এ ছাড়া অন্যান্য দিনগুলো অফিস খোলা রাখবেন। হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত থাকবে স্বাভাবিক।

  • সর্বশেষ