শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ১০:২৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৯, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির সঙ্গে প্রতিদিন মতাদর্শের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রাহুলের

এইচ এম জামাল: বিজেপির সঙ্গে প্রতিদিন লড়ব বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের সংসদীয় দলের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দলের ঘুরে দাঁড়াবার প্রয়োজন আছে, আর সেটা করার সুযোগও রয়েছে কংগ্রেসের। ডেইলি স্টার

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে,কংগ্রেসের ভোট বিপর্যয়ের পর থেকে দায় নিয়ে পদত্যাগ করার কথা ভাবছেন রাহুল। তিনি আগেই জানান, বিজেপির সঙ্গে তার লড়াই মতাদর্শের। আর সেটা তিনি চালিয়ে যাবেন। রাহুল মনে করছেন, তার ওপর দল পরিচালনার ভার না থাকলে প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়া তার পক্ষে সহজ হবে।

তিনি বলেন, কংগ্রেসের সবার মনে রাখা উচিত তারা কারা? তাদের মনে রাখতে হবে তারা প্রতিটি ভারতীয়র জন্য লড়াই করছেন। সেটা মাথায় রেখেই চলা উচিত। দলের হারের সঙ্গে সঙ্গে এবারের নির্বাচনে নিজের দেড় দশকের কর্মস্থল উত্তরপ্রদেশের আমেথিতে পরাজিত হয়েছেন রাহুল। তাকে হারিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন মোদী মন্ত্রিসভার অন্যতম আলোচিত সদস্য স্মৃতি ইরানি।

  • সর্বশেষ