শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের হাতে চিড় নেই, নিশ্চিত হতে আজ আবার পরীক্ষা

তৌহিদ এলাহী : অনুশীলনে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে আচমকা হাতে বল লেগে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তার তাৎক্ষণিক মাঠ ছাড়ার ভঙ্গি ভয় ধরিয়ে দিয়েছিলো টিম ম্যানেজমেন্টকে। তবে এক্স-রে পরীক্ষার পর সেই ভয় উড়িয়ে দেয়ারই খবর এসেছে।

তামিমের বা হাতের সামনের অংশের এক্স-রে রিপোর্ট বলছে, সেখানে নেই কোন চিড়। তবু টিম ম্যানেজমেন্ট দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। আজ নিবার খেলার আগের দিন করা হবে আরেকটি পরীক্ষা। তাতে সবুজ সঙ্কেত এলেই তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন তিনি।

শুক্রবার লন্ডনের ওভালে সকাল থেকেই নিবিড় অনুশীলন করছিলো বাংলাদেশ দল। অনুশীলনের প্রায় শুরু থেকেই নেটে ব্যাটিং করেন তামিম। পেস, স্পিন বিভিন্ন রকমের বল খেলে নিজেকে ঝালাই করেছেন বেশ অনেকক্ষণ। তবে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে হুট করে একটি বল এসে লেগে যায় তার হাতে। প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় আর অনুশীলন না চালিয়ে সোজা মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

রোববার ওভালেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে মাশরাফি মর্তুজার দল। ওপেনিংয়ে তো বটেই, সব মিলিয়েই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের একজন তামিম। অভিজ্ঞতায় ঋদ্ধ এই ওপেনার আছেন দারুণ ছন্দে। বিশ্বকাপেও বড় কিছুর করার তীব্র ইচ্ছা আছে তার। এর আগে দারুণ ফর্ম নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তামিমের যেকোনো রকমের চোট তাই বাংলাদেশ দল দেখতো বাড়তি গুরুত্ব দিয়ে।

  • সর্বশেষ