শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, প্রথম ম‌্যাচ ২৯ জানুয়া‌রি

স্পোর্টস ডেস্ক : ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের আ‌গে নি‌জে‌দের শেষবা‌রের ম‌তো ঝালাই কর‌তে পরস্প‌রের মু‌খোমু‌খি হ‌চ্ছে পা‌কিস্তান ও অ‌স্ট্রেলিয়া। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ম্যাচগুলো হবে।

পিসিবি জানিয়েছে, অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ২৮ জানুয়ারি লাহোরে পৌঁছাবে। সব ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, প্রস্তুতির দারুণ সুযোগ। বিশ্বকাপে পাকিস্তান খেলবে ‘এ’ ‘গ্রুপে আর অস্ট্রেলিয়া রয়েছে ‘বি’ গ্রুপে।

২০২২ সালের মার্চ–এপ্রিলের পর অস্ট্রেলিয়ার তৃতীয় পাকিস্তান সফর হবে এটি। সেই সময় তারা পাকিস্তানে টেস্ট, ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিল। এ ছাড়া ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির তিনটি ম্যাচও তারা খেলেছে পাকিস্তানের মাঠে। 

গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার একমাত্র আগের টি–টোয়েন্টি ম্যাচটি হয়েছিল ২০২২ সালের ৫ এপ্রিল, যেখানে তারা তিন উইকেটে জয় পেয়েছিল।

advertisement

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমাইর আহমেদ সৈয়দ বলেন, লাহোরে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে তারা মুখিয়ে আছেন। বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য বছরের শুরুতে বড় আয়োজন। আমি সমর্থকদের আহ্বান জানাই, তারা যেন মাঠে এসে দুই দলকেই সমর্থন করেন—বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপ হিসেবে এটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।’

২০২২ সালের পর থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে। ফলে লাহোরের এই মাঠ তাদের কাছে এখন বেশ পরিচিত।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের সূচি

১ম টি–টোয়েন্টি: ২৯ জানুয়ারি — সন্ধ্যা ৬টা

২য় টি–টোয়েন্টি: ৩১ জানুয়ারি — সন্ধ্যা ৬টা

৩য় টি–টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি — সন্ধ্যা ৬টা

  • সর্বশেষ