শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম রোকেয়ার বায়োপিকের মুখ্য অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত

আমিন মুনশি : নির্মিত হতে যাচ্ছে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বায়োপিক। বায়োপিকটির চিত্রনাট্য করেছেন মনজুরুল ইসলাম মেঘ। সম্প্রতি কলকাতায় সিনেমার লোকেশন দেখে দেশে ফিরেছেন মনজুরুল ইসলাম মেঘ।

তিনি নববার্তাকে বলেন, ‘আমাদের চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। শুটিং লোকেশন দেখাও অনেকটা সম্পন্ন হয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, টালিগঞ্জ, হাওড়া, ইডেন পার্ক, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, বঙ্কিম চন্দ্র স্ট্রিট, মাদার তেরেসা ভবনসহ কলকাতার প্রায় ১৩টি জোন শুটিংয়ের জন্য প্রাথমিক ভাবে চূড়ান্ত করা হয়েছে।

বায়োপিকের ২৫ ভাগ শুটিং হবে বাংলাদেশে। ২০ ভাগ কলকাতায়, ১৫ ভাগ ভাগলপুরে আর বাকি ৪০ ভাগ শুটিং হবে দিল্লিতে। বাংলা, হিন্দি, নেপালি, অসমিয়া ও ইংরেজি ভাষায় নির্মিত হবে বায়োপিকটি।’বেগম রোকেয়ার ভূমিকায় কাকে দেখা যাবে? বায়োপিকটি পরিচালনা কে করছেন? এমন প্রশ্নের উত্তরে মেঘ বলেন, ‘এটা আপাতত বলতে চাইছি না। আসলে আমাদের এ প্রজেক্টটি দীর্ঘদিন ধরে আমলা তান্ত্রিক জটিলতায় আটকে ছিল। মুখ্য চরিত্রের অভিনয় শিল্পী আমরা ঠিক করেছি। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়