শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে যৌন আবেদনময়ী পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান মাসে জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক পরা ও অশালীন আচরণের দায়ে মালয়েশিয়ায় কেলান্তান প্রদেশে অভিযান চালিয়ে ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে। দেশটির ইসলামিক কল্যাণ ও ধর্মীয় বিভাগ (জেএএইচএআইকে) ওই নারীদের এ শাস্তি দিয়েছে।

ইসলামিক কল্যাণ ও ধর্মীয় বিভাগের প্রধান পরিচালক মোহাম্মদ ফাদজুলি মোহাম্মদ জাইন বলেছেন, রোববার নোটিশ জারি করে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ওই নারীদের চপেটাঘাত করা হয়।

তিনি বলেন, জেএএইচএআইকে, কোটা বারু পৌর পরিষদ (এমপিকেবি), রাজ্যের ওয়েলফেয়ার দফতর ও পুলিশসহ আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার ৭০ জন সদস্য ওই অভিযানে অংশ নেন; যা রোববার রাত সাতটার দিকে শেষ হয়।

মোহাম্মদ ফাদজুলি মোহাম্মদ জাইন বলেছেন, সকাল ১০টা থেকে প্রদেশের বিভিন্ন স্থানে ওই অভিযান শুরু হয়। অভিযানের সময় ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে। এছাড়া আরো ৮ নারীকে এ ধরনের আচরণ ও পোশাক না পরার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। ওই নারীদের ইসলামিক কল্যাণ ও ধর্মীয় বিভাগের কাউন্সেলিং করা হয়।

তিনি বলেন, জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক না পরতে ৮ নারীকে সতর্ক করে দেয়া হয়। ফাদজুলি বলেন, অভিযানের সময় রোজা না রেখে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শরীয়াহ আইনের লঙ্ঘনকারীদের ধরতে সব সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়