শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ১২:৩৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৯, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যোগ্য বলেই জিতেছেন’, মন্ত্রী স্মৃতি ইরানির প্রশংসায় পঞ্চমুখ আশা ভোঁসলে

মৌরী সিদ্দিকা : ভারতীয় মন্ত্রী স্মৃতি ইরানির ভ‚য়সী করলেন কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে । কংগ্রসের খাসতালুক উত্তরপ্রদেশের আমেথী থেকে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছেন তিনি। এক ট্যুইটে আশাজির মন্তব্য, স্মৃতি যোগ্য, তাই তিনি জিতেছেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন আশাজিও। অনুষ্ঠান শেষে ভিড়ের মধ্যে যথন দিশেহারা শিল্পী তখন তাকে নাকি একমাত্র সাহায্য করেছিলেন স্মৃতি ইরানিই। এনডিটিভি

আশা ভোঁসলের কথায়, ‘শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর ভিড়ের মধ্যে আমি অসহায় ভাবে দাঁড়িয়েছিলাম। কেউ আমাকে তখন সাহায়্য করতে এগিয়ে আসেননি। ব্যতিক্রম স্মৃতি। ট্যুইটে শিল্পী জানান, আমি যাতে ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি তার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন স্মৃতি। মন্ত্রী হয়েও কত মাটির কাছাকাছি।

২০০৪ সালে থেকে রাজনৈতিক জীবন শুরু স্মৃতির। চলতি বছরের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেথী থেকে জিতেছেন তিনি। তিন দশক ধরে আমেথী কংগ্রেসের দুর্গ বলেই পরিচিত ছিল। একমাত্র ১৯৯৮ ছাড়া এই আসনে একবারও পরাজিত হয়নি কংগ্রেস। ব্যতিক্রম, ২০১৯-এর লোকসভা নির্বাচন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়