শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখানে কেমন লাগছে তোমাদের? বাংলাদেশের প্রথম খেলা কবে? মাশরাফিকে রাণী এলিজাবেথের প্রশ্ন

এল আর বাদল : বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের অধিনায়ক সাক্ষাৎ করেছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। গত বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় বাকিংহ্যাম প্যালেসে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এদিন রাজপ্রাসাদ গার্ডেন পার্টিতে লন্ডনের কিছু অভিজাত ও প্রভাবশালী ব্যক্তিকে আমন্ত্রণ জানান এলিজাবেথ। এরই ফাঁকেই বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ অধিনায়কের সঙ্গে কথা বলেন রাণী।

সেখানে উপস্থিত ছিলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তিনিই এলিজাবেথের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাকে পরিচয় করিয়ে দেন। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের পাশেই ছিলেন বাংলাদেশের অধিনায়ক।

মাশরাফিকে রাণী জিজ্ঞাসা করেন, এখানে (লন্ডনে) তোমাদের কেমন লাগছে? তোমাদের দেশে তো অন্যরকম আবহাওয়া।

রাণীর হাসিমাখা কৌত‚হলী প্রশ্নের জবাবটা দারুণভাবে দেন মাশরাফিও। তিনি বলেন, আমাদের ওখানে এখন বেশ গরম। তবে আমরা এখানে এসেছি, অনেক দিন হয়ে গেল। তাই কনকনে ঠাণ্ডাতেও নিজেদের মানিয়ে নিয়েছি।

মাশরাফির সঙ্গে আরও কথা বলেন রাণী। দ্বিতীয় এলিজাবেথ মাশরাফির কাছে জানতে চান, বাংলাদেশের প্রথম খেলা কবে? বিনয়ের সঙ্গে তাকে তা জানান নড়াইল এক্সপ্রেস। পরে বিশ্বকাপ খেলতে আসার জন্য লাল-সবুজ জার্সিধারীদের অভিনন্দন রাণী এলিজাবেথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়