শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসি ইফতার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৩লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়।

অধিদফতরের ঢাকা বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানকালে সিটি মহল থাই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার তৈরি ও অবিক্রিত ইফতার সামগ্রী ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করছে। এছাড়া খাবারে তেলাপোকা বিচরণসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করছিল প্রতিষ্ঠানটি। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, অনুমোদন বিহীন দই তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই, বুরহানি সংরক্ষণ করার অপরাধে নিউ ক্যাফে ধানসিঁড়ি রেস্তরাকে ৫০ হাজার এবং বাসি ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে মেজবানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ