শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে ছুরিকাঘাতে ঢালাই শ্রমিক খুন

এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বপন (৩৮) নামে এক ঢালাই শ্রমিককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় হাইজাদীয় ইউপির কাহিন্দী এলাকার মৃত রহমান আলীর ছেলে।

শুক্রবার (৩১ মে) ভোর ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহম্পতিবার বিকাল ২টায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের ভাই ইদ্রিস আলী জানায়, স্থানীয় আফুরদী এলাকার শামীম ও সেলিম নামে দুই মাদক ব্যবসায়ীকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছিলো স্বপন। এনিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ চলে আসছিলো। এর আগেও তাকে বেশ কয়েকবার হত্যা চেষ্টা করে তারা।

তিনি আরো জানায়, বৃহম্পতিবার বিকাল ২টার দিকে স্বপনকে স্থানীয় কাহিন্দী মাজার এলাকায় একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে ফিরে এসআই হুমায়ন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়