শিরোনাম
◈ এবার যে কারণে ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবরের আড়ালে উপেক্ষিত দুই লাখ টন তেলবাহী জাহাজ, ইতিবাচক সংবাদ প্রকাশের আহ্বান

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশি এবার কী করছেন?

হানিফ সংকেত : ঢাকায় বসবাসরত বিদেশিদের মাধ্যমে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা। ইত্যাদির চরিত্রানুযায়ী বিদেশিদের দিয়ে করানো নানা ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা এবং আনন্দ। পাশাপাশি একটি শিক্ষণীয় বিষয় উপস্থাপন।

আর এই বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। প্রতি বছর দর্শকরা যেমন এই পর্বটির জন্য অপেক্ষায় থাকেন, তেমনি ঢাকায় বসবাসরত বিদেশিরাও অপেক্ষা করতে থাকেন কখন তাদের ডাক পড়বে ইত্যাদি থেকে। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের প্রায় পঞ্চাশজন বিদেশি নাগরিক।

হানিফ সংকেতের নির্দেশনায় অল্প ক’দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ত করে এই বিদেশিরা এবারও চমৎকার অভিনয় করেছেন। এবারের বিষয় কি? জানতে পারবেন ঈদের পর দিন ইত্যাদি প্রচারের সময়। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়