শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধের শরীরে দুর্গন্ধ-ময়লা চাদর, ঝুলিতে ৫ লাখ টাকা!

ডেস্ক রিপোর্ট : গায়ে দুর্গন্ধ, পরনে ছেড়া লুঙ্গি আর মুখভর্তি সাদা দাঁড়ি। বয়স প্রায় সত্তরোর্দ্ধ। চলাফেরায় যেকোনো লোক দেখলে মানসিক ভারসাম্যহীন মনে করবে। একপর্যায়ে জনসাধারণের বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে রোহিঙ্গা অপহরণকারী হিসেবে আটক করে। পরে তার কাছে থাকা ঝুঁলি পরীক্ষা করে মিলল প্রায় পাঁচ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকালে খালিশপুর জুট মিলের সামনে থেকে ভবঘুরে এই বৃদ্ধকে আটক করেন স্থানীয়রা। তার নাম জেবাল হক (৭০)।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এলাকাবাসী সকালে ছেলেধরা মনে করে ওই বৃদ্ধকে আটক করে। এ সময় তার ঝুলিতে কী আছে দেখতে চায় তারা। পরে ঝুলি থেকে ৪ লাখ ৮২ হাজার টাকা পাওয়া যায়। এরপর তারা পুলিশকে খবর দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওসি জানান, ওই বৃদ্ধের নাম জেবাল হক, বাবা মৃত হাবিবুর রহমান, মা তরিকা খাতুন, তিনি পেশায় একজন ভবঘুরে গায়ক। ছোট বেলায় তিনি কুমিল্লার লাকসাম থেকে খুলনায় এসেছিলেন। এরপর আর কখনো লাকসামে ফিরে যাননি। সারা জীবন বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি ওই টাকাগুলো আয় করেছেন।

ওসি আরও জানান, ভবঘুরে ওই বৃদ্ধকে চিকিৎসা ও দেখভালের জন্য মাদার তেরেসা চ্যারিটেবল কেয়ারে হস্তান্তর করা হয়েছে। টাকাগুলো এখনো পুলিশের হেফাজতে রয়েছে। জেলা প্রশাসনের কাছে টাকাগুলো হস্তান্তরের পর প্রশাসন ব্যবস্থা নেবে।
সূত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়