শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল শুধরে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিতে হবে: বুলু

শিমুল মাহমুদ : রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার মুক্তির জন্য আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে পারিনি। এজন্য আমরা কেউ জীবন উৎসর্গ করিনি, কারাবরণও করিনি। তাই আত্মসমালোচনার মাধ্যমে আন্দোলনের মধ্য দিয়ে আমরা যাতে অচিরেই তাকে মুক্ত করতে পারি, আজ এই শপথ নিতে হবে।

 

এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রিয়াজউদ্দিন নসু, তাবিথ আউয়াল, দেবাশীষ রায় মধু, এনডিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মো. ফরিদ উদ্দিন, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির শাহ নেওয়াজ খান প্রমূখ নেতৃবৃন্দ। ইফতারের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা, মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সম্পাদনা : আহমেদ শাহেদ, আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়