শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালদা দূষণের অভিযোগ, এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলার নির্দেশ

জাবের হোসেন : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। এ নদী দূষণের সাথে জড়িত থাকার অভিযোগে হাটহাজারী উপজেলার নন্দীরহটে অবস্থিত এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বাসস

বৃহস্পতিবার দুপুরে রাউজানের সত্তারঘাট এলাকায় হালদা নদী থেকে পোনা সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

এ সময় পোনা সংগ্রহকারীরা হালদা দূষণ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন এবং এশিয়ান পেপার মিলের বিষয়টি তুলে ধরেন। পেপার মিলের বর্জ্য বিভিন্ন খালের মাধ্যমে হালদা নদীতে গিয়ে পড়ে বলে তারা সচিবকে জানান।

অভিযোগ শুনে সচিব একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ্দৌলাহকে এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে জানানোর জন্যও বলা হয়। সম্পাদনা-এইচএম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়