শিরোনাম
◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি ◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:২৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রমাণ ও সতর্কতা সত্ত্বেও গির্জায় হামলার মূল হোতাকে আটক করা যায়নি, জানালেন শ্রীলংকার গোয়েন্দা বিভাগ

আব্দুর রাজ্জাক : শ্রীলংকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সিসিরা মেন্ডিস বুধবার বলেন, ২১ এপ্রিল জঙ্গি হামলায় আড়াই শতাধিক নিহতের ঘটনার আগেই এর মূল হোতা জাহরান হাশেমিকে গ্রেফতার করতে যথেষ্ট তথ্য-প্রমাণ ছিলো। গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড জাহরান হাশেমির মুক্ত চলাফেরার ওপর সতর্কতাও জারি করা হয়েছিলো বলে তিনি পার্লামেন্টারি তদন্ত কমিটিকে জানান। ইয়ন, এশিয়ান কারেসপন্ডেন্ট

সিসিরা মেন্ডিস বলেন, যদি তাকে আগেই আটক করা হতো তবে হয়তো ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার ঘটনা এড়ানো যেতো। বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর জন্য আগেই তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছিলো। এমনকি হামলার আগেই তিনি নিরাপত্তা বাহিনীর নজরে আসেন। জিজ্ঞাসাবাদের জন্য হলেও তাকে একবার অন্তত আটক করা উচিৎ ছিলো।

প্রশাসন সূত্রে জানা যায়, ২ বছর আগে পূর্ব শ্রীলংকায় জাহরান হাশেমির গ্রামে মধ্যমপন্থী ইসলামি একটি দলের সঙ্গে সংঘর্ষ হয়েছিলো। ওই ঘটনার জন্যও হাশেমি নিরাপত্তা বাহিনীর নজরে আসেন কিন্তু তখনও তাকে আটক করা হয়নি।

তবে ঠিক কোন পরিস্থিতি সন্ত্রাসীদের গির্জা ও বিলাসবহুল হোটেলে হামলার মত ভয়াবহ ঘটনা এড়াতে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখতে বুধবার শ্রীলংকার পার্লামেন্ট তদন্ত শুরু করেছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ