শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলন

জাবের হোসেন : রাজনীতি এবং সমাজের ক্ষমতা কার হাতে? ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা আরো অনেক বিষয়ের সঙ্গে এই প্রশ্নেরও উত্তর খুঁজেছেন।

জার্মানির বন শহরের ‘ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে' ২৯ মে শেষ হয়েছে দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল মিডিয়া ফোরাম। বিশ্বের ১৪০টি দেশের দুই হাজার অংশগ্রহণকারী গণমাধ্যম সম্পর্কিত এই সম্মেলনের ৭০টি ইভেন্টে যোগ দিয়েছেন। এবারের মূল থিম ছিলে শিফটিং পাওয়ার। ডয়চে ভেলে

গ্লোবাল মিডিয়া ফোরামের দ্বাদশ এই আয়োজনের বিষয়ে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, সবক্ষেত্রের পপুলিস্টরা ইউরোপের অখ-তাকে হুমকি দিচ্ছে তথ্যে প্রবেশাধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ ক্ষমতার এক হাতিয়ারে পরিণত হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে বলেও মনে করেন টানা দ্বিতীয় মেয়াদে ডয়চে ভেলের মহাপরিচালকের দায়িত্ব পালনরত এই সাংবাদিক।

উল্লেখ্য, ডয়চে ভেলের এই আয়োজনে এ বছর বেশ কয়েকজন বাংলাদেশি সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়