শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সমাবেশ অনুষ্ঠিত

ইসমাঈল ইমু : বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বুধবার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকা এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম এর ব্যবস্থাপনায় এ দিন ভোরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সমাবেশ-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনী বাশার ঘাঁটি আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সমাবেশের উদ্বোধন করেন। অন্যদিকে মেজর জেনারেল এস এম মতিউর রহমান ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটি আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সমাবেশের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে ভাষণ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বিভিন্ন স্কুল/কলেজের ছাত্র-ছাত্রী, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যরা উক্তপীস কিপার্স ডে সমাবেশে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়