শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে স্কুল শিক্ষকদের ধর্মঘট, ৭ লাখ শিাক্ষার্থী গৃহবন্দি

শাহনাজ বেগম : নিউজিল্যান্ডের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৫০ হাজার স্কুল শিক্ষক সরকারি বেতন ভাতা শতকরা ৩ ভাগ থেকে ১৫ ভাগ বৃদ্ধির দাবিতে আন্দোলনে যোগ দেয়ায় স্থবির হয়ে পড়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতে কয়েক লাখ শিক্ষার্থী ঘরে বন্দি হয়ে পড়ায় প্রতিক্রিয়া প্রকাশ করছে অভিভাবকরা। দ্য গার্ডিয়ান, স্টাফ

বাজেটে অর্থ বরাদ্দ না হলে আগামি সপ্তাহে আরও জোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ইউনিয়নগুলি। তবে সরকার বলেছে পর্যাপ্ত অর্থ নেই।

২০১৭ সালের শেষের দিকে লেবার জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষকরা বেতন বৃদ্ধি ও ভাল কাজের পরিবেশের দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা।

ওকল্যান্ডের গø্যাডস্টোন প্রাইমারি স্কুলের শিক্ষক খালি অলিভেইরি ২০ বছর শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত রয়েছেন। তিনি বলেন, ধর্মঘট ছাড়া অন্য কোন উপায় ছিল না। শিক্ষকদের দাবি পূরণ না হলে পদত্যাগ করবেন এবং অন্য কোন প্রাইভেট অফিসে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ