শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্যে ভেজাল এবং মানুষ-অমানুষ

আহসান হাবীব : মানুষ কী করে খাদ্যে ভেজাল মেশায়? চিন্তার কোনো অসৎ স্তরে নামলে মানুষ এটা করতে পারে, আমার মাথায় ঢুকে না? আমি নিজেকে নিয়ে চিন্তা করলাম, আমি কি আমার কাজে অসৎ? আমি কি জেনেশুনে কাউকে ঠকাই? আমি একজন সাধারণ চিকিৎসক, আমি প্রতিদিন কয়েকজন রোগী দেখি, ভাবলাম আমি কি তাদের ঠকাই কোনোভাবে? উত্তর পেলাম, ‘না, জ্ঞানত ঠকাই না। ইচ্ছা করে ভুল ওষুধ প্রয়োগ করি না কিংবা মিছে আশ্বাস দিই না, এমনকি আমি কোনো অলৌকিক শক্তির আড়াল নিই না, কিংবা লাভের আশায় ইচ্ছাকৃত বিভিন্ন পরীক্ষা করতে দেয় না’।

শুনতে পাই গরুর মাংসে কাপড়ের রঙ মিশিয়ে দেয়া হচ্ছে, শাকে রঙ মাখিয়ে দেয়া হচ্ছে, আমে কার্বাইড দেয়া হচ্ছে, মাছে ফরমালিন দেয়া হচ্ছে, দইয়ে, মিষ্টিতে কি সব মিশিয়ে দেয়া হচ্ছে! প্রতিটি খাদ্যে মানুষের জন্য ক্ষতিকর উপাদান মিশিয়ে দেয়া হচ্ছে। জেনেশুনে এটা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই ‘অন্যকে ঠকানো’। এটাকে ঠকানো বললে ভুল হবে, এর সঙ্গে যুক্ত আছে অন্যকে অসুস্থ করে ফেলা। এটা অন্যায় নয় অপরাধ। এসব অপরাধ একজন সুস্থ মানুষ কি করে করতে পারে? কী করে জেনেশুনে সে অন্য মানুষকে অসুস্থ করার জন্য খাদ্যে ভেজাল মেশাতে পারে? এই দেশের মানুষের মতো অসৎ, অসভ্য, নিকৃষ্ট মানুষ কি সত্যি পৃথিবীতে আছে? ফেসবুক থেকে

  • সর্বশেষ