শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০২:৫৯ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ ছেড়ে চলে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা

সাজিয়া আক্তার : গবেষণা ও কাজের যথাযথ সুযোগ না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন। আবার বিজ্ঞান বিষয়ে অনেক মেধাবী ছাত্রী ছুটছেন সরকারি চাকরির পেছনে। যেখানে তাদের বিজ্ঞানের লেখাপড়া খুব একটা কাজে দেয় না। বায়োকেমিস্ট্রি ও মলেকুলার বায়োলজি মতো বিষয়কে উন্নত দেশগুলোতে অনেক দাম দেয়। এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, আমাদের দেশে মেধাবীরা আর্থিক বা সামাজিক দিক থেকে তেমন কোনো সুবিধা না পাওয়ার কারণে দেশের বাইরে চলে যায়। কারণ বাইরে গেলে কাজের একটা বড় সুবিধা তারা পায়।
কেনো বায়োকেমিস্টিতে পড়া মেধাবীদের বেশি প্রয়োজন, এর জবাবে বলা হচ্ছে আগামী দিনগুলোতে ওষুধের কার্যকারিতা বাড়াতে জনগোষ্ঠীর নিজস্ব জেনেটিক বৈশিষ্টকে প্রাধান্য দিয়ে ওষুধ তৈরি করা হবে। আর সেটা করা হবে বায়ু টেকনোলজির মাধ্যমে। নিত্য নতুন বায়ু টেকনোলজির গুরুত্ব সর্বাধিক।

তাছাড়া বাংলাদেশের মতো দেশের প্রকৃতিতে এতোবেশি জেনেটিক বৈশিষ্ট রয়েছে যার ওপর গবেষণা করে কৃষি ও পরিবেশের অনেক অনেক পরিবর্তন ঘাটানো সম্ভব।
ঢাকা বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলেকুলার বায়োলজি অধ্যাপক ড. হাসিনা খান জানান, পৃথিবীর সব জায়গায় বায়োটেকনোলজি নিয়ে অনেক কাজ হচ্ছে এবং সেটা দেশের উন্নয়নের জন্য বড় ভূমিকা রাখছে। আমাদের দেশে এ বিষয়ে অনেক গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত যারা গবেষণা করতে চায় তারা এদেশে তেমন সুযোগ পায় না বলে দেশের বাইরে চলে যাচ্ছেন।

যে মেধাবীরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। মেধাবীদের দেশে ধরে রাখা সম্ভব। তবে কাজের ক্ষেত্র তৈরি করা না গেলে মেধাবীদের বিদেশমুখি প্রবণতা কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের।

  • সর্বশেষ