শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্র দিয়েই প্রথম প্রস্তুতিটা সারলো জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইপর্ব ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। বসে নেই প্রতিপক্ষ লাওসও। প্রিমিয়ার লিগের বিরতিতে থাইল্যান্ড ক্যাম্পে নিজেদের প্রস্তুত করছে লাল-সবুজরা। অন্যদিকে লাওস প্রস্তুতি নেয়া শুরু করেছে আরও দুমাস আগ থেকে।

লাওসের বিরুদ্ধে ম্যাচের আগে নিজেদের ঝালাই করে নিতে আজ প্রস্তুতি ম্যাচ খেললো জামাল ভূঁইয়ার দল। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। থাইল্যান্ড ঘরোয়া ফুটবলের এয়ার ফোর্স ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জেমি ডে’র শিষ্যরা।

ম্যাচের ৪ মিনিটে বিপলুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে চাইডেহর গোলে সমতায় ফেরে থাই ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ওই রেজাল্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল। একই দিন প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে লাওস।
লাওস ম্যাচের আগে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। ৩ জুন লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা।

উল্লেখ্য যে, থাইল্যান্ডে ১০ দিনের বিশেষ ক্যাম্প মূলত বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচ লাওসকে ঘিরে। ৫ জুন লাওসের মাটিতে খেলবে বাংলাদেশ। ১১ জুন লাওসকে আতিথ্য দিবে লাল-সবুজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়