শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের ১৯ পদ শূন্য ঘোষণা

নিউজ ডেস্ক : ছাত্রলীগের সম্প্রতি ঘোষিত নতুন কমিটির ১৯টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তবে কোন ১৯টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। জাগোনিউজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাই-পূর্বক উক্ত পদসমূহ পূরণ করা হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর গত ১৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩০১ সদস্যের এই কমিটিতে বিবাহিত, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, হত্যা মামলার আসামি, বিএনপি-জামায়াত পরিবারের সন্তানসহ বিতর্কিত অনেকে স্থান পেয়েছেন বলে দাবি করেন পদবঞ্চিতরা। এরপর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে রয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ