শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর রোডের গাছ বাঁচাতে গাছের সঙ্গে রাত কাটাচ্ছেন পাভেল

নিউজ ডেস্ক: গাছ হয়তো আমাদের ছাড়া বাঁচবে। কিন্তু আমরা গাছ ছাড়া বাঁচব না। অথচ প্রতিনিয়ত সেই গাছই নির্মমভাবে কাটা হচ্ছে। যশোর রোডের দু’ পাশে গাছের অস্তিত্ব ক্রমেই মিলিয়ে যাচ্ছে। তাই বাড়ি ফেলে যশোর রোডের গাছেদের সঙ্গে অধিকাংশ সময় কাটাচ্ছেন ঋতব্রত ঘোষ। উদ্দেশ্য, গাছের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা। পাভেল বলেই তাঁকে চেনেন সবাই।

বছর দু’য়েক আগে ভারত-বাংলাদেশর মধ্যে পণ্য পরিবহন, বাস পরিষেবা এবং এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে যশোর রোড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দেখা যায় অনেক দোকান সহ একাধিক দুর্লভ প্রাচীন গাছ কাটা পড়বে। কাজেই গাছ বাঁচাও কমিটি গাছ কাটার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়। তারপর হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। কাজেই গোটা প্রকল্পটাই এখন থমকে। কিন্তু স্থানীয়দের কথায় প্রকল্প আটকে থাকলেও, যশোর রোডের দু’ পাঁশ দিয়ে কাটা হয়ে যাচ্ছে একাধিক বিরল প্রজাতির গাছ। যা বিক্রি হচ্ছে চড়া দামে। তাই পাভেল বলছেন, ‘এই সময় আমাদের প্রত্যেকের উচিত, গাছদের আপন করে নেওয়া। সারাদিনে অন্তত কিছু সময় তাদের সঙ্গে কাটানো উচিত। তার ফলে আমরা গাছের কথা, কষ্ট সব বুঝতে পারব’।

পাভেল এবং তার বন্ধুরা মিলে হাবড়া, অশোকনগর সহ যশোর রোডের পাশের সমস্ত দোকান এবং এলাকার মানুষদের নিয়ে জায়গায় জায়গায় গিয়ে ক্যাম্প করছেন। স্থানীয় মানুষদের গাছ সম্পর্কে সচেতন করছেন। অনুরোধ করছেন, গাছের সঙ্গে সময় কাটানোর জন্য। গাছ কেটে ফেলার জন্য আগামী দিন কতটা ভয়াবহ হতে চলেছে, তা তুলে ধরছেন। আবার ক্যাম্পে দুর্বল গাছগুলির চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনাও হচ্ছে। সবই এই ক্যাম্পে আলোচনার বিষয়। তার পাশাপাশি চলছে ফেসবুকে প্রচারও। সপ্তাহে একটি করে ক্যাম্পে অংশগ্রহণ এবং গাছের সঙ্গে সময় কাটাতে আপনাকেও আহ্বান জানাচ্ছেন পাভেলরা।

  • সর্বশেষ