শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে হামলা চালানোর পরিকল্পনা আইএসআই’র, সতর্কতা

জাবের হোসেন : এতদিন গোয়েন্দারা নানা তথ্য দিয়ে সতর্ক করেছিল ভারতের নিরাপত্তা বাহিনীকে এবং সেনাবাহিনীর সৈনিকদের। এবার তার থেকেও চাঞ্চল্যকর তথ্য দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে তুলে দিল নিরাপত্তা বাহিনী। সেই তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ছক করেছে অবসরপ্রাপ্ত পুলিস এবং সেনা অফিসারদের খতম করবে। পাঞ্জাব থেকে তা শুরু হবে তারপর তা ছড়িয়ে পড়বে গোটা ভারতে। এই গোটা পরিকল্পনাটি অত্যন্ত গোপন রাখা হয়েছে। শুধুমাত্র আইএসআইয়ের শীর্ষ কর্তারা তা জানেন। আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট হার্ভেস্টিং কানাডা’। আজকাল

কিন্তু কেন এমন নামকরণ করা হয়েছে? ভারতেস্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কানাডার খালিস্তানি জঙ্গিদের হাতে এই কাজের বরাত তুলে দেওয়া হয়েছে। তাই এমন নামকরণ করা হয়েছে অপারেশনটির। শুধু তাই নয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআই নানারকম সাহায্য করতে শুরুও করে দিয়েছে খালিস্তানি জঙ্গিদের।

আর পাঞ্জাবে অস্থিরতা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে। এখন খোঁজ নেওয়া হচ্ছে কতজন খালিস্তানি জঙ্গিদের এই কাজে লাগানো হয়েছে? তবে জানা গিয়েছে, আইএসআই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়া নথি ছড়িয়ে কালিমালিপ্ত করা হবে। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়