শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অফশোর ব্যাংকিং নীতিমালায় পরিবর্তন

ফাতেমা ইসলাম : কার্যক্রম শুরুর ৩৪ বছর পর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অফশোর ব্যাংকিং নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নীতিমালায় সংশোধন নিয়ে এল বাংলাদেশ ব্যাংক। অর্থসূচক

এখন থেকে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অনুক‚লে প্রযোজ্য শর্তাধীনে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে স্বাভাবিক সব আর্থিক সেবা দেওয়া যাবে। তবে প্রতিষ্ঠানগুলোকে মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।

ওই নীতিমালায় ইপিজেড, হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল, প্রাইভেট ইপিজেডে শতভাগ বিদেশি মালিকানাধীন কোম্পানি, দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন কোম্পানি, প্রবাসীসহ আইনের মাধ্যমে নির্ধারিত ব্যক্তিরা অফশোর ব্যাংকিং আমানত রাখা ও ঋণ গ্রহণের নির্দেশনা ছিলো।

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের বাংলাদেশ ও বিদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে প্রযোজ্য শর্তাধীনে অফশোর ব্যাংকিং থেকে স্বল্পমেয়াদি ঋণ দেওয়া যাবে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়