শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তিগত জীবনের ‘৬৬৯’ ফর্মুলা দিলেন আলিবাবার কর্ণধার

শেখ নাঈমা জাবীন : কর্মীদের দক্ষতা বাড়াতে তাঁর সাজেশন ছিল ‘৯৯৬’ ফর্মুলা। এ বার ব্যক্তিগত জীবনেও আনন্দে থাকার নয়া ফর্মুলা বাতলালেন আলিবাবার কর্ণধার ধনকুবের জ্যাক মা। কর্মক্ষেত্রের ৯৯৬ ফর্মুলাকেই কিছুটা পাল্টে চিনের ধনীতম ব্যবসায়ী জ্যাক মা বললেন ‘৬৬৯’ ফর্মুলা। আনন্দবাজার

কর্মক্ষেত্রে ‘৯৯৬’ ফর্মুলার অর্থ ছিল, সপ্তাহে ছ’দিন সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত কাজ করতে হবে। অর্থাৎ দিনে ১২ ঘণ্টা কাজ। নতুন এই ‘৬৬৯’ ফর্মুলাকেও নিজের মতো করে ব্যাখ্যা করেছেন জ্যাক মা। তাঁর মতে, ‘৬৬৯’র অর্থাৎ ছ’দিনে ছ’বার যৌনমিলন। তবে এ ক্ষেত্রে ৯ এর আলাদা কোনও অর্থ বহন করছে না। যদিও যৌনমিলনে কতক্ষণ সময় কাটাচ্ছেন, সেটাও সুখী জীবনের চাবিকাঠি বলে মনে করেন জ্যাক মা।

প্রতি বছর ১০ মে আলিবাবার সদর দফতর হাংঝাউতে সংস্থার কর্মীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়। এ বছরের সেই অনুষ্ঠানেই জ্যাক মা বলেন, ‘কর্মক্ষেত্রে আমি ৯৯৬ ফর্মুলা মেনে চলার পক্ষে। জীবনের ক্ষেত্রে ৬৬৯ ফর্মুলা মেনে চলা উচিত।’

জ্যাক মা-র এই পরামর্শ আলিবাবার অফিসিয়াল পেজ ‘উইবো’-তে পোস্ট করা হয়েছে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে এই নিয়ে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ