শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই, বললেন ডিআইজি মনিরুল ইসলাম

সুজন কৈরী : ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও ডিআইজি মো. মনিরুল ইসলাম বলেছেন, ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। প্রকৃত পক্ষে যার মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা আছে, তার দ্বারা সন্ত্রাসবাদ বা উগ্রবাদকে সমর্থন করা সম্ভব নয়। ইসলাম শুধু জানার বিষয় নয়, এটি হৃদয়ে ধারণ করে প্রকৃত অর্থ বুঝে আমল করারও বিষয়। তিনি সন্ত্রাস, উগ্রবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের ভূমিকা পালনের জন্য আহবান জানান।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিটিটিসি আয়োজিত ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইসলামের শিক্ষা’ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি। দুই শতাধীক ইমাম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেমদের অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক শামীম মোহাম্মদ আফজাল। এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম আজাদ।

জাতীয় মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান বলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে প্রকৃত দ্বীনি শিক্ষার মাধ্যমে সহিংস উগ্রবাদ প্রতিরোধের কোনো বিকল্প নেই। তিনি জুম্মার খুতবাসহ অন্যান্য সময় উগ্রবাদ বিরোধী বক্তব্য দানের জন্য ইমাম, আলেমদের আহবান জানান।

অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসবাদ রুখতে হলে আমাদেরকে সন্ত্রাসবাদ এবং জিহাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে দিতে হবে।

  • সর্বশেষ