শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ৪’শ বছরের গুরু নানক সৌধে হামলা, ভাঙচুর

রাশিদ রিয়াজ : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে শতাব্দী প্রাচীন গুরু নানক প্যালেসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলার সময় সৌধের জানলা দরজা খুলে নেওয়া হয়। সোমবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করে। চারতলা ভবনের দেওয়ালে ভাঙচুর চালায় হামলাকারীরা। এই দেওয়াল গুরু নানক সহ বেশ কয়েকজন শিখ ধর্মগুরুর ছবি আঁকা ছিল। ডন জানাচ্ছে, শুধু ধর্মগুরুরাই নন, ওই দেওয়ালে আঁকা ছিল বেশ কয়েকজন হিন্দু শাসক ও রাজার ছবিও। সেসবই নষ্ট করে হামলাকারীরা।

প্যালেস অফ বাবা গুরু নানকে সারা বছর ধরে গোটা বিশ্ব থেকে শিখ স¤প্রদায়ের মানুষ দর্শন করতে আসেন। লাহোর থেকে ১০০ কিমি দূরত্বে সৌধটি অবস্থিত। সৌধে রয়েছে ১৬টি ঘর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়