শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে রান আটকানোই মূল লক্ষ্য মোসাদ্দেকের

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে স্পিনারদের তুলনায় বেশি সুবিধা পাবে পেস বোলররা সেটা গত ম্যাচগুলো দেখলেই বুঝা যায়। শুরুর দিকে তুলনামূলক কম সুবিধা পাবেন স্পিনাররা। ইংলিশ কন্ডিশনে বল তেমন টার্ন করবে না। এমন অবস্থায় রান আটকানোই চ্যালেঞ্জ হবে স্পিনারদের জন্য। এটাই মনে করেন ত্রিদেশীয় সিরিজের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

এই স্পিন অলরাউন্ডার চান রান আটকে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলতে। গণমাধ্যমের সামনে মোসাদ্দেক জানান, ‘এই কন্ডিশনে বল করাটা কঠিন। স্পিনারদের জন্য আরও কঠিন। যেহেতু কোনো টার্ন নেই, সুন্দর বাউন্সে বল যায়। এটা শুধু আমাদের জন্য নয়, সব দলের স্পিনারদের জন্যই কঠিন হবে। ব্যাটসম্যানকে যেভাবে আটকে রাখা যায় আমি সেটাই করব, যত কম রান দেয়া যায় সেই চেষ্টা থাকবে।’

এর আগের দিন একই কথা বলেছিলেন মেহেদি হাসান মিরাজও। রান আটকে রাখাই মূলমন্ত্র তার। মিতব্যয়ী বোলিং করার ব্যাপারে মিরাজের বক্তব্য ছিল, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।’

তবে বিশ্বকাপের শেষের দিকে উইকেটগুলোতে ফাটল দেখা দিবে প্রচুর। সেক্ষেত্রে স্পিনাররাও উইকেটের সুবিধা নিয়ে ভালো বোলিং করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়