শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদির প্রশংসায় চীনা শাসকদলের নেতা

জাবের হোসেন: প্রোটোকল ভেঙে ভারতে লোকসভা ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন স্বয়ং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। এবার প্রেসিডেন্টের পথে হেঁটেই চীনের শাসকদল কমিউনিস্ট পার্টির (সিপিসি) এক শীর্ষ আধিকারিক মোদির ভূয়সী প্রশংসা করলেন। বর্তমান

কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা গুইঝোউ প্রদেশের প্রচার দপ্তরের ডিরেক্টর জেনারেল মু দেগুই ভারতের সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতে প্রশাসনিক উন্নতি ঘটেছে। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে ফের বিপুল ভোটে জয়ী হয়ে মোদির ক্ষমতায় ফেরা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মু সাফ বলেন, আমরা লক্ষ্য করেছি, প্রধানমন্ত্রী মোদি কার্যভার গ্রহণ করার পর থেকেই ভারতের অর্থনীতির বৃদ্ধি ঘটাতে এবং দেশবাসীর জীবনযাপনের মান উন্নত করতে প্রচুর কসরত করেছেন। গত শুক্রবারই চীনের তরফে সরকারি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো হয়েছিল। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়