শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিৎজা বান

মুসবা তিন্নি : এই রমজানে প্রতিদিনের ইফতারিতে একঘেয়েমি যারা পচ্ছন্দ করেন না এবং গৃহীনিরা ঘরেই তৈরী কওে থাকেন নিজেদেও রুচিশীল ইফতারি তাদের জন্য আমাদের এবারের আয়োজন। খুব সহজেই ঘরেই তৈরী করে ফেলুন মজাদার ‘পিৎজা বান’ । বিডি নিউজ ২৪

উপকরণ: ময়দা দেড় কাপ। কুসুম গরম দুধ ১/৩ কাপ। কুসুম গরম পানি পরিমাণ মতো। চিনি ১ চা-চামচ। লবণ আধা চা-চামচ। ইস্ট দেড় চা-চামচ। তেল ১ টেবিল-চামচ।

পদ্ধতি: ময়দার সঙ্গে লবণ, চিনি, তেল, ইস্ট, কুসুম গরম দুধ ও পরিমাণ মতো পানি দিয়ে ডো বানিয়ে নিন। বাটিতে তেল ব্রাশ করে ডো ঢেকে গরম কোনো জায়গার পাশে রেখে দিন এক ঘণ্টা বা ফুলে ওঠা পর্যন্ত। ডো ফুলে উঠলে আবার মথে নিয়ে তিন ভাগ করে রুটি বেলে ভেতরে পিৎজা সস দিয়ে নিজের পছন্দ মতো স্টাফিং এবং মোজারেলা চিজ দিয়ে মুখ বন্ধ করে গোল বানের আকার দিন। এভাবে তিনটা বান হবে। বানের উপর পিৎজা সস ব্রাশ করে চাইলে তিল ছিটিয়ে দিতে পারেন। ইলেক্ট্রিক ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেইক করুন। একটা টুথপিক ঢুকিয়ে বের করে পরখ করুন। কাঁচা কোনো কিছু টুথপিকে লেগে না আসলে বুঝবেন বান তৈরি। গরম গরম পরিবেশন করুন। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়